উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এসএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিয়োগ প্রতিটি কেন্দ্রে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
সকালে পৌরসভার মির্জাপুর এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাওয়ার কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। তবে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন বিভিন্ন প্রার্থীদের এজেন্টরা।
.png)
এদিকে, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন। পৌরসভার ভোটার মো. আনোয়ার হোসেন ও নাজমিন নাহার বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইভিএমে ভোট দিতে পেরে আমরা খুবই খুশি। তারা বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর উপনির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।