ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে পুলিশের গাড়ি ভাঙচুর, কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্ম

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১৪ জানুয়ারি ২০২২
টাঙ্গাইলে পুলিশের গাড়ি ভাঙচুর, কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্ম
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, টাঙ্গাইল: ফাইল ফটো

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলার ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঐ ২৫ নেতাকর্মী জামিনের জন্য আবেদন করলে সখীপুর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

Advertisement

শুক্রবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানান, কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন- জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি ও কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাদল হোসেন,  হাতিবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা রিপন আহমেদ, নবী মেম্বার, আমির মেম্বার, বাবুল হোসেন, জাবেদ আলী, আকবর মেম্বার, আমির আলী, উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ইমরুল হাসান সিকদার, শামীম আহমেদ।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!