[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল বীমা কর্মকর্তার
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল বীমা কর্মকর্তার। ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইলে কাঁচামাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
নিহত বীমা কর্মকর্তা আব্দুর রাজ্জাক কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে।
.png)
জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক উপজেলার হামিদপুর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অতিক্রম করছিলো। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজ্জাক নিহত হন। খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে করে। উল্টে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!