নিহত লুৎফর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। লুৎফর পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, উপজেলার হাসপাতাল রোড এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন লুৎফর। ওই সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
.png)