ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। ওইদিন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি মিউজিক লঞ্চ ইভেন্টে হাজির থাকতে দেখা গেছিল তাকে।
এদিন মুম্বাইয়ের রাস্তায় একটি অটোকে সজোরে আঘাত করে নোরার গাড়ি চালক। সেই সময়ে নোরা নাকি গাড়িতে ছিলেন না। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা দুর্ঘটনা স্থলে ছুটে এসে গাড়ি রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্থ অটো চালককে এক হাজার টাকা দিয়ে ছাড়া পায় নোরার গাড়ি-চালক।
.png)
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, গাড়ি এবং অটোর ক্ষতি হলেও কোনো চালকেরই গুরুতর আঘাত লাগেনি। এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রী কোনো বিবৃতি দেননি কিংবা এফআইআর দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, এইমুহূর্তে গুরু রানধাওয়ার নতুন গান 'ডান্স মেরি রানি'র ভিডিওতে নিজের লুকস এবং নাচের জন্য চর্চায় রয়েছেন নোরা। ভিডিওতে নজর কেড়েছে বলি-অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি।