[ দেশজুড়ে ]
মোংলায় দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে ১৬ নাবিক উদ্ধার
মোংলায় দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে ১৬ নাবিক উদ্ধার। ছবি: সংগৃহীত
মোংলা বন্দর চ্যানেলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়েল ট্যাংকারের ১৬ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের বিসিজিএস মুনসুর আলী নামের একটি জাহাজ শনিবার সকালে তাদের উদ্ধার করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সকালে ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলের ট্যাংকার বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়ার কাছে গেলে ক্ষতিগ্রস্ত হয়। ট্যাংকারটি ভিএইচএফ চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে।
.png)
তিনি আরো বলেন, ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দুর্ঘটনা কবলিত ওয়েল ট্যাংকারের দিকে যায়। এর মধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশন কোকিলমনি থেকে দুটি উদ্ধারকারী দল, বোট ও পাম্পসহ তাদের উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ওয়েল ট্যাংকারটি গত শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম হতে ১৬ জন ক্রুসহ এক হাজার ৫০০ টন ফার্নিশ তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!