[ দেশজুড়ে ]
ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ, কমেছে জিপিএ ফাইভ
ফাইল ছবি
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
রোববার দুপুর ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।
তিনি জানান, এবার এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৮৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন।
.png)
পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম আরো জানান, এবার ৬৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেছেন ৬৬ হাজার ২৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৮৭ হাজার শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৫৪২ জন ও মানবিক শাখা থেকে ১৯৮৬ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার ১৫৯ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ফাইভ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!