ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে সড়কে ঝরল নানি-নাতনিসহ ৫ জনের প্রাণ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ময়মনসিংহে সড়কে ঝরল নানি-নাতনিসহ ৫ জনের প্রাণ
দুর্ঘটনাকবলিত একটি বাস

ময়মনসিংহের ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল ও গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনিসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২৩ জন। বুধবার সকালে ও দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভালুকা মেহেরাবাড়ীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস নানি মর্তুজা বেগম ও নাতি জান্নাতকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত মর্তুজা বেগম গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনার পরপরই মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসকে ওভারটেক করে একটি গাড়ি যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়। এতে আটজন আহত হন।

আরো পড়ুন: মিথ্যা মামলায় ফেঁসে গেলেন বাদী নিজেই

Advertisement

ভালুকা ফায়ার সার্ভিস স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুপুরে একই মহাসড়কের ত্রিশালের কাজির সিমলায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় কমপক্ষে ১৫ জন আহত হন। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সিরাতুন নামে এক বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়।

অন্যদিকে বেলা ১১টার দিকে জামালপুর-মুক্তাগাছা সড়কের চেচুয়া নামকস্থানে ট্রাকচাপায় বিনা খাতুন নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজির আরও তিন যাত্রী।

এছাড়াও সকালে গফরগাঁও-হোসেনপুর সড়কের খুরশিদ মহল সেতু এলাকায় ট্রাকের ধাক্কায় জুবায়ের ঢালী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জুবায়ের ঢালী গফরগাঁও উপজেলা সদরের হুমায়ুন ঢালীর ছেলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!