ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে সড়কে ঝরল চাচা-ভাতিজার প্রাণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৯ জানুয়ারি ২০২২
বাড়ি ফেরার পথে সড়কে ঝরল চাচা-ভাতিজার প্রাণ
ফাইল ছবি

গাজীপুরে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামুদ এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে ৩২ বছর বয়সী আব্দুল কাদির ও একই এলাকার শাহনেওয়াজ মিয়ার ছেলে ৩৬ বছরের কাজল মিয়া। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

এর মধ্যে আব্দুল কাদির ঢাকার আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন আর কাজল মিয়া পেশায় দর্জি ছিলেন।

Advertisement

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, দুপুরে মোটরসাইকেলে নেত্রকোনায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কাদির ও কাজল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইমাইল সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা কাদির ও কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, মরদেহ দুটি গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!