বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস গ্যাস গাজীপুর অফিস ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রিতা।
আরো পড়ুন >>> ‘অন্তরঙ্গ সময়’ কাটানোর লোভ দেখিয়ে প্রেমিকদের বাসায় ডাকতেন রেখা, অতঃপর...
.png)
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকায় ৩টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৫০০টি বাড়ীর আনুমানিক ১০০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত এলাকায় অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্ট কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কয়েকজনকে অর্থদণ্ড ড প্রদান করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী. কে. এইচ. ফয়সাল আহমেদ, মো. আমজাদ হোসেন (রাজস্ব), সহকারী প্রকৌশলী মো. জাবের নূরানী, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।