ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৮ জানুয়ারি ২০২২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আড়িখোলা ও পূবাইল রেলস্টেশনের অদূরে মধ্যে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৪-২৫ ও অন্যজনের ৩৫-৩৬ বছর হবে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির ইনচার্জ এমাইদুল জিহাদী।

তিনি জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে যাচ্ছিলেন এক যুবক। ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলস্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

এদিকে, ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরো এক যুবক নিহত হন।

এমাইদুল জিহাদী আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নাম-পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলস্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!