জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, বাহাদুরপুর মণ্ডলবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে বাসা বাড়ির একটি কক্ষে আগুন লাগে। এ সময় মুহূর্তেই আশপাশের তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়েছো দুপুরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এর মধ্যেই আগুনে ঐ তিনটি বাড়ির ৩৫টি কক্ষ পুড়ে যায়।
.png)
তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের ঐ তিন বাড়ির কক্ষগুলোতে থাকা আসবাবপত্র পুড়ে যায়।