ঝালকাঠির কালেক্টরেট স্কুল চত্বরেই ডিসি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীর তীরে রাখা হয়েছে। লঞ্চটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে। একদিকে বিনোদন স্পট ডিসি পার্ক আবার সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চ, অদূরেই শহরের মিনি পার্ক। তাই বিকেল হলেই জনসাধারণ বিনোদন স্পটে আসলেই তাকিয়ে থাকে ক্ষতিগ্রস্ত লঞ্চটির দিকে। বিভিন্ন স্টাইলে ছবি তোলার পাশাপাশি চলছে সেলফি সংগ্রহও।

.png)
ডিসি মো. জোহর আলী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমভি অভিযান ১০ লঞ্চটিকে ঝালকাঠির লঞ্চঘাট থেকে সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসিপার্ক এলাকায় রাখা হয়েছে।
আরো পড়ুন >>> লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে আরো একজনের মৃত্যু
সকাল ১০টায় সুন্দরবন-১২ লঞ্চ দিয়ে পুড়ে যাওয়া লঞ্চটিকে ডিসি পার্কে নেয়া হয়। পণ্য ওঠানামা ও যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন পুড়ে যাওয়া লঞ্চটি লঞ্চঘাট থেকে সরিয়ে ডিসি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীর তীরে নেয়। স্বজন হারানোর বেদনায় মালিকসহ ২০ জনকে আসামি করে সদর থানায় সুমন সরদার বাদী হয়ে মামলা করলে ক্ষতিগ্রস্ত লঞ্চটিতে উদ্ধার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল।

গত ২৩ ডিসেম্বর ভোররাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে আগুন লাগে। প্রথমদিন লঞ্চের মধ্য থেকে ৩৭ জন এবং গত সাতদিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও ৫জন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনো ২৯ জন।