ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে সড়কে ঝরল গোলরক্ষকের প্রাণ 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৩০ জানুয়ারি ২০২২
নাটোরে সড়কে ঝরল গোলরক্ষকের প্রাণ 

নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নাটোর জেলা দলের গোলরক্ষক সাফায়েত হোসেন ফারদিন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। রোববার বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি মো. মুনসুর রহমান জানান, রাজশাহী থেকে নাটোরমুখী একটি অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশনমুখী একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাফায়েত হোসেন ফারদিন মারা যান।

নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।

Advertisement

জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলী মুকুল বলেছেন, তিনি নাটোর অনুর্ধ-১৬ স্কুল ফুটবল লীগ, ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগ, বিকেএসপির ২০১৯ ব্যাচের ছাত্র ছিল। এছাড়া নিয়মিত নাটোর জেলা দল এবং ফুটবল একেডেমি, নাটোরের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট ও লীগে গোলরক্ষক হিসেবে খেলতেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নাটোর জেলা ক্রীড়া সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!