ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে নির্মাণাধীন বাড়িতে মিলল দুটি কঙ্কাল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ৪ জানুয়ারি ২০২২
নাটোরে নির্মাণাধীন বাড়িতে মিলল দুটি কঙ্কাল
(ছবি: সংগৃহীত)

নাটোর সদর উপজেলার ধরাইলে নির্মাণাধীন একটি বাড়ি থেকে দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় কঙ্কাল ২টি উদ্ধারের পর পুলিশ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ধরাইল এলাকার দুবাই প্রবাসী সিদ্দিকের নির্মাণাধীন বাড়ির খনন করার সময় কঙ্কাল দুটি বেরিয়ে আসে। এ সময় এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করে নমুনা সংগ্রহ করে। পরে পুলিশ কঙ্কাল দুটি মাটি চাপা দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করে।

Advertisement

আরো পড়ুন: চাকরি না পেয়ে মুখে কালি মেখে অভিনব প্রতিবাদ

নাটোর সদর থানার ওসি মুনছুর রহমান বলেন, কতদিন আগের মৃত্যু এবং কঙ্কাল দুটি নারী না পুরুষের তা নিশ্চিত হতে নমুনা ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাব পাঠানো হবে।

এর আগে, নাটোরের সিংড়ায় আসিফ নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টায় বাড়ির পাশে একটি বাগানে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আসিফ উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে। সে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কঙ্কাল
লিংক সফলভাবে কপি হয়েছে!