ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কঙ্কাল নিতে লাশের কাফন খুলে ওলট-পালট!

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২৮ ডিসেম্বর ২০২১
কঙ্কাল নিতে লাশের কাফন খুলে ওলট-পালট!
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কঙ্কাল চুরি করতে ছয়টি কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে। লাশগুলো কয়েক মাস আগে দাফন করা।

জানা যায়, কবর থেকে কঙ্কাল চুরি করতে গভীর রাতে উসমানপুর কবরস্থানের সৌরবিদ্যুতের বাতি বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। পরে তারা ছয়টি কবর খুঁড়ে লাশের কাফনের কাপড় ওলট-পালট করে। তারা কাফন সরিয়ে দেখেছে মরদেহে পচন ধরেছে কি না। স্থানীয়দের ধারণা, মরদেহগুলো সম্পূর্ণ পচে না যাওয়ায় কঙ্কাল নিতে ব্যর্থ হয়েছে তারা। তারা পরপর তিনটি কবরের মরদেহের দাফনের কাপড় খুলে ওলট-পালট করে দেখেছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, তার ভাবি তিন মাসে আগে মারা যান। তাকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সকালে লোকমুখে শুনে কবরস্থানে এসে দেখেন তার ভাবির কবরটি এলোমেলো। মাটি খুঁড়ে বাঁশ সরিয়ে মরদেহের মাথার কাপড় খুলে রেখেছে দুর্বৃত্তরা।

Advertisement

উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম ক্বারী জানান, একটি চক্র কবর থেকে কঙ্কাল চুরি করতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। মরদেহগুলো পুনরায় দাফনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‌পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করেছে। তবে মরদেহগুলো সম্পূর্ণ পচে না যাওয়ায় কঙ্কাল চুরি করতে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের শনাক্তে চেষ্টা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় মরদেহগুলো পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!