ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রেহনুমার জন্য কঙ্কাল চুরি করলেন মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ১৬ মে ২০২১
রেহনুমার জন্য কঙ্কাল চুরি করলেন মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘কঙ্কাল চোর’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন মোশাররফ করিম ও রেহনুমা মোস্তফা। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও মেহেদী রনির পরিচালনায় এই টেলিফিল্মটি নির্মিত। 

এক মর্মস্পর্শী প্রেম কাহিনী নিয়ে তৈরী এটি। যেখানে রেহনুমার জন্য কঙ্কাল চুরি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিফিল্মটির ‘তোকে দেখি’ শিরোনামের গানটি শ্রোতা-দর্শকদের মুগ্ধতা কেড়েছে। এই নতুন জুটি ছাড়াও টেলিফিল্মটিতে আরো রয়েছেন খালিদ হাসান, কচি খন্দকারসহ অনেকেই। 

মোশাররফ করিম বলেন- গল্পটি গতানুগতিক নয়, একটু অন্যরকম। আর প্রথমবারের মতো রেহনুমার সঙ্গে অভিনয় করেছি। ভালো করেছে সে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। 

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে রেহনুমা বলেন, কঙ্কাল চোর একটি অনবদ্য করুণ প্রেমের কাহিনী। পরিচালক অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি দৃশ্যের বাস্তব রূপ দেয়ার চেষ্টা করেছেন। প্রতিটি দৃশ্যে মোশাররফ করিম ভাই আমাকে অত্যন্ত সাহায্য করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, তিনি অত্যন্ত গুণী ও বড় মনের মানুষ। আমি টেলিফিল্মটি নিয়ে অত্যন্ত আশাবাদী। 

ঈদের ষষ্ঠ দিন দুপুর ২ টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় ‘কঙ্কাল চোর’ টেলিফিল্মটি দেখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!