ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শরীর ঢাকা এক টুকরো কাপড়ে, ‘লজ্জা পাই না’ বলে মুখ খুললেন রাইমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৬ মে ২০২১
শরীর ঢাকা এক টুকরো কাপড়ে, ‘লজ্জা পাই না’ বলে মুখ খুললেন রাইমা
ছবি: সংগৃহীত

ক্যামেরার দিক থেকে পাশ ফিরে রয়েছেন রাইমা। তবে চোখ রয়েছে ক্যামেরায়। দেহের ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। নীচে নীল রঙা জিন্স। শরীরের সামনে অংশ ঢেকে রেখেছেন একটি আলগা কাপড়ে। খোলা চুল তার কাঁধ বেয়ে নীচে নেমেছে। অভিনেত্রী রাইমা সেনের সাম্প্রতিকতম কয়েকটি ছবিতে উত্তাল নেট-পাড়া। সেই প্রসঙ্গ নিয়ে সোজাসুজি কথা বললেন রাইমা।

নেটমাধ্যমে ছবি দেয়ার পরে অনুরাগীদের কাছে ‘মোহময়ী’ হয়ে উঠেছেন সুচিত্রা সেনের নাতনি। তবে কটাক্ষ করতেও ছাড়েননি কয়েক জন নেটাগরিক। ‘শরীর দেখাতে চাইলে, সমস্তটাই দেখান’, ‘এরা আর ভাল থাকতে দিল না’— ইত্যাদি নানা ধরনের মন্তব্যও ভেসে উঠেছে মন্তব্যের ঘরে।

Advertisement

১৫ মে অভিনেত্রীর ছাদে ছবিগুলি তুলেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ। একটি সাক্ষাৎকারে রাইমা বললেন, মানুষের শালীনতা বোধে আঘাত দেয়া ছবি তুলতে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি লজ্জা পাই না। তাছাড়া তিনি মনে করেন, ছবিগুলি ততটাও ‘সাহসী’ নয়। জানালেন, এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাকে ছবি তুলেছেন তিনি। এটা তার কাছে কিছুই নয়।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে কাজ করেছেন তিনি। এ ছাড়া অনুষকা শর্মা প্রযোজিত ছবি ‘মাই’-তেও অভিনয় করতে দেখা যাবে তাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!