অনুষ্ঠানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন- পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্য বিধি মেনে টানা ৩০দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে আমাদের। পরের ৩০দিন চলবে পোস্ট-প্রোডাকশন। আগামী ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ রিলিজ হবে।
পরিচালক তপু খান বলেন- ইতোমধ্যেই আমরা নায়ক শাকিব খান এবং নায়িকা বুবলীর সিনেমার লুক প্রকাশ করেছি। সবকিছুই আমরা প্রস্তুতি এবং পরিকল্পনা মাফিক করছি। আশা করছি সামনের দিনগুলোতেই সবকিছু ঠিক মতে পারবো।
.png)
শাকিব খান বলেন- বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আমার পরিচালক প্রতিটি কাজ যেভাবে যত্ম নিয়ে করছে তা সত্যিই প্রসংশা যোগ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সিনেমাটি সুন্দরভাবে করতে পারি।
শবনম বুবলী বলেন- শুরু থেকেই সবকিছু সুন্দরভাবে হচ্ছে দেখে আমি খুবই আশাবাদী। এই চলচ্চিত্রে আমার চরিত্রগুলো খুবই চ্যালেঞ্জিং। আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি।
মহরত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব, চলচ্চিত্রটির অভিনয়শিল্পী, মাসুম বাশার এবং মিলি বাশার প্রমুখ।