গতকাল শুক্রবার জি নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে ‘ময়দান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে অবদান রাখেন আব্দুল রহিম। আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগান। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়ামণি।
‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর ও পরিচালক অমিত শর্মার পরিকল্পনা ছিল আগামী ৩১ মে থেকে লকডাউন শিথিল হলে তারা শুটিং শেষ করবেন। কিন্তু সেট ভেঙে যাওয়ায় তা আর হলো না।
.png)