[ বিনোদন ]
বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরিস্থিতির কারণে মত বদল
ফাইল ছবি
টালিউডের লভ বার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা। দশ বছরে পা দিল দু’জনের লাভ লাইফ। এই বছরই বিয়ের প্ল্যানিং ছিল দু’জনের। টালিউডে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজও করলেন দুজনে। ম্যাজিক ছবির প্রমোশনেই অঙ্কুশ জানিয়েছিলেন, এই বছরই বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু বাধ সাধল করোনা। কঠিন পরিস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসছেন না অঙ্কুশ।
ভারতীয় গণমাধ্যমকে অঙ্কুশ জানান, দশ বছর হল আমরা সম্পর্কে আছি। ইচ্ছা ছিল ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলব। কিন্তু এই কঠিন পরিস্থিতি যেখানে কাছের লোককে হারাচ্ছেন সকলে এই সময় বিয়ের প্রস্তুতি নেয়াও কঠিন। আমরা সবসময় পরিবারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিই। এখন সবচেয়ে বড় সমস্যা এই পরিস্থিতিতে কোনো বড় অনুষ্ঠান করা যাচ্ছে না। প্রচুর কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি বা ঐন্দ্রিলা কেউই সেটা চাই না। নিমন্ত্রিতদের সংখ্যাটা ৫০ জনের মধ্যে রাখা আমাদের কাছে ইমপসিবল।
প্রথম বার লকডাউনের সময় ঐন্দ্রিলা অঙ্কুশের বাড়িতে আটকে গিয়েছিলেন। সেখানেই ছিলেন বেশ কিছুদিন।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!