ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১৯ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর)  সকালে জেলা পরিষদে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপির নেতারা এবং স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একটি হুইল চেয়ার আমার খুব প্রয়োজন ছিল। জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এখন আমার চলাফেরা আগের চেয়ে সহজ হবে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।

আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, অভাব-অনটনের কারণে নিজের টাকায় হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এটি আমার দৈনন্দিন চলাফেরায় সহায়তা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এভাবে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!