কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে গিয়ে ধরা পড়লো যুবক
গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম জাকির হোসেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চরেরপাড় গ্রামের মো. কাশেম আলীর ছেলে। তার দুই সহযোগী রাজন ও মজনু পলিয়ে যায়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি জাকির, রাজন ও মজনু কবরস্থানের পাশে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ব্যাগে কী আছে? জানতে চাওয়া হলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে জাকিরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।