ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রথম ধাপের পরিস্থিতি বিবেচনার পর স্থানীয় নির্বাচনে সেনা: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১৯ অক্টোবর ২০২৬
প্রথম ধাপের পরিস্থিতি বিবেচনার পর স্থানীয় নির্বাচনে সেনা: ইসি মাছউদ
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে (ইউনিয়ন পরিষদ) সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচনী পরিস্থিতি জটিল হলে কিংবা কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনার পর সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কবে থেকে সংলাপ শুরু হবে, জানতে চাইলে তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নভেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে সংলাপ শুরু হতে পারে।

ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!