[ দেশজুড়ে ]
কঙ্কাল চুরি করে বিক্রি, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কঙ্কাল চুরি করে বিক্রি করার অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার উচিরপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- ময়মনসিংহের কোতোয়ালির নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া, হালুয়াঘাটের বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল, জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনসার আলীর ছেলে সুমন মিয়া ও মৌলভীবাজার কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার নাসির দর্জির ছেলে রাহেল।
.png)
আড়াইহাজার থানার এএসআই ফরহাদ আলী বলেন, আটকদের কাছ থেকে পলিথিন দিয়ে মোড়ানো মানুষের কঙ্কালের ২৯৬টি হাড়সহ ৪৫০টি হাড় উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল বিভিন্ন হাসপাতালে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!