বুধবার দুপুরে জেলা প্রশাসক দিঘাপতিয়া বালিকা শিশু সদনে গিয়ে প্রায় ৭০ জন এতিম বালিকাকে শীতের নতুন পোশাক জ্যাকেট সরবরাহ করেন। তিনি কয়েকজন শিশুকে নিজ হাতে জ্যাকেট পরিয়ে দেন।
একই সঙ্গে তিনি বনবেলঘরিয়া শিশু সদনের শতাধিক এতিমদের মাঝেও শীতের নতুন পোশাক জ্যাকেট সরবরাহ করেছেন।
.png)
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদ, বালিকা শিশু সদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল উপস্থিত ছিলেন।