ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২৯ জানুয়ারি ২০২২
নাটোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 
নাটোরে হালসা ইউপির নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে হালসা ইউপির নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রী মিম আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বখাটে স্বামী রাজুর বিরুদ্ধে। 

শনিবার সকাল দশটার দিকে নাটোর সদরের হালসা ইউপির নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার একই এলাকার আব্দুল মমিনের মেয়ে। অভিযুক্ত রাজু প্রামাণিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে।

আরো পড়ুন >>> খুন করেই ক্ষান্ত নন, পরে গলা কেটে লাশ কার্টনে ভরেন স্বামী-স্ত্রী

Advertisement

নাটোর সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ জানান, শনিবার  সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। নিহত মিম আক্তারকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!