[ দেশজুড়ে ]
নরসিংদীতে স্ত্রীর খুনি স্বামী জেলাহাজতে মৃত্যু
ফজর আলী ওরফে ফজা: ফাইল ছবি
নরসিংদী জেলা কারাগারে মো. ফজর আলী ওরফে ফজা নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ফজর আলী নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বালুসাইর গ্রামের জহর আলীর ছেলে।
জানা যায়, রোববার সকাল ৯টার দিকে হাজতি ফজর আলী ওরফে ফজাকে জেলখানায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় কারারক্ষীরা। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এসপি মো. শফিউল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি ফজর আলী নরসিংদী কারাগারে কয়েদি হিসেবে প্রবেশ করে। রোববার সকাল ৯টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী সদর হাসপতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
.png)
হাজতি ফজর আলী ওরফে ফজা গত ৯ ফেব্রুয়ারি তার স্ত্রীকে বালুসাইর গ্রামের ইটভাটার পাশে কুপিয়ে হত্যা করে। পরে তাকে হত্যা মামলায় গত ১১ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করে। পরে সে নরসিংদী জেলা কারাগারে ধারায় কারাবন্দি ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!