[ দেশজুড়ে ]
নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক গ্রেফতার
মাহমুদ হোসেন চৌধুরী সুমন- ফাইল ফটো
নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বানিয়াছল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মাহমুদ হোসেন চৌধুরী সুমন বেশ কয়েকবার জামায়াত শিবিরের সঙ্গে দেশবিরোধী কার্যকলাপের বিষয়ে সভা করেছে। আর এসব ঘটনায় গত মাসের ১৫ তারিখে একটি মামলা হয়েছে। ঐ মামলায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, সম্প্রতি সুমনের বিরুদ্ধে আবারো এমন অভিযোগ পাওয়া যায়। দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!