ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৯ আগস্ট ২০২১
কক্সবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক
ইয়াবাসহ আটককৃত যুবদল নেতা

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং থেকে তাজউদ্দিন নামে এক যুবদল নেতাকে ৬০ হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তাজউদ্দিন উখিয়ার মরিচ্যাপালং এলাকার চেহের আলীর ছেলে। তিনি উত্তর হলদিয়াপালং শাখা যুবদলের সভাপতি।

Advertisement

উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ বলেন, রোববার উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ তাজউদ্দিনকে আটক করা হয়। তিনি ইয়াবাগুলো এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে নিয়ে আসছিলেন। এসব ইয়াবা কক্সবাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রির কথা ছিল তার। আটককৃত তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!