ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতা আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৩ ডিসেম্বর ২০২১
গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতা আটক
অভয়নগর থানা, যশোর

যশোরের নওয়াপাড়া পৌর যুবদল নেতা রুহুল আমিনকে গাঁজা-ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রুহুল আমিন নওয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা রুহুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২২শ’ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!