ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাটল ট্রেনের দরজায় যুবক, ছিঁড়ে গেল পায়ের মাংস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১৬ মার্চ ২০২২
শাটল ট্রেনের দরজায় যুবক, ছিঁড়ে গেল পায়ের মাংস
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল স্টেশনে বারবার ঘটছে দুর্ঘটনা। নতুন তৈরি প্লাটফর্মের আকৃতির অসামনঞ্জস্যতার কারণে প্রতিনিয়ত আহত হচ্ছে শাটলের যাত্রীরা।

বুধবার দুপুর দেড়টার শাটল ট্রেনের দরজায় বসে শহরে ফিরতে গিয়ে আহত হয়েছেন মো. সাগর নামে এক ব্যক্তি। শহর থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে গিয়েছিলেন তিনি। শহরের উদ্দেশে ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: কালীগঞ্জে ১৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ, বাম্পার ফলন

Advertisement

চবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক জানান, ছেলেটি বহিরাগত, শিক্ষার্থী নয়। তার পায়ের মাংস ছিঁড়ে প্রচুর ব্লিডিং হয়েছে। মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!