আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে রেড ক্রিসেন্টে চট্টগ্রাম। এ সময় রেড ক্রিসেন্টের এক কর্মী আহত হন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আনিসুর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন
.png)
তিনি বলেন, রাত ১১ টা ১০ মিনিটের দিকে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৯ টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি বলতে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আর্থিক পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। শুক্রবার হওয়ায় মার্কেট বন্ধ ছিল, কীভাবে আগুনের সূত্রপাত এখনও কিছু বলা যাচ্ছে না। এগুলো তদন্ত করে বলতে হবে।
স্থানীয় ব্যবসায়ী মাসুদ খান বলেন, এখানে যে লেইনে আগুন লাগছে সেই লেইনে ৭০০ মতো দোকান আছে। এর মধ্যে অন্তত ৭০ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন বলেন, আমাদের মার্কেট বন্ধ ছিল। শুধু দারোয়ান ছিল তখন। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আর্থিক পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ডিসি মো. মমিনুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত যারা, সরকারি নিয়ম মেনে আবেদন করলে সেটি অবশ্যই আমরা দেব। কিন্তু এখানে কোনো ওয়াটার সোর্স নেই এবং ফায়ার সার্ভিসকে ৬০০ থেকে ৭০০ মিটার দূর থেকে পানির ব্যবস্থা করতে হয়েছে।