তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে এক হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৫৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৯ জন, মিরসরাইয়ের দুজন, বোয়ালখালীর দুইজন ও হাটহাজারীর একজন রয়েছেন।
.png)
এর আগে, শুক্রবার ৯, বৃহস্পতিবার ৩৫, বুধবার ২৮, মঙ্গলবার ৪৭, সোমবার ২৯ ও রোববার ১৪ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ২২ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫১০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৫৩২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।