শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে হোসেন কমপ্লেক্সের সাজ ফ্যাশন নামে একটি গার্মেন্টসে এ আগুন লাগে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)