ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৮ মার্চ দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ১৪ মার্চ ২০২২
১৮ মার্চ দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগামী ১৮ মার্চ (শুক্রবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ৩০ মিনিট সবপ্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সীতাকুণ্ড থানার ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য মহাসড়কটিতে এ সময় যান চলাচল বন্ধ থাকবে।  

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদফতরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

Advertisement

আরো পড়ুন: আলোচিত তিন হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

তিনি বলেন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য আগামী ১৮ মার্চ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত  ১ ঘণ্টা ৩০ মিনিট সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি।  

এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!