[ দেশজুড়ে ]
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ, টুকরো টুকরো হলেন স্বামী
রেললাইন- ফাইল ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন নামে একজন নিহত হয়েছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ট্রেনে কাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে লাশ।
শনিবার সকাল ৮টার দিকে ঐ উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহাবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন একই উপজেলার হায়দারপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে। পুলিশ বলছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
.png)
সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, সকালে ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে আলম হোসেন নিহত হন। খবর পেয়ে টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!