ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মুহূর্তেই হলেন ছিন্নভিন্ন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২
মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মুহূর্তেই হলেন ছিন্নভিন্ন
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা। এতে ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই ছিন্নভিন্ন লাশ হলেন মা-মেয়ে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাণীনগর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ২৩ বছর বয়সী ময়নুম বিবি ও তার পাঁচ বছরের মেয়ে নুরজাহান।

রাণীনগর রেলস্টেশন মাস্টার আতাউল হক খান জানান, দুপুরে রাণীনগর রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মা-মেয়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা ময়নুম বেগম। পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!