ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাকচাপায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ২৪ জানুয়ারি ২০২২
নওগাঁয় ট্রাকচাপায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা নিহত
মহাদেবপুর থানা, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঐ উপজেলার শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ মহাদেবপুর সদরের ডাকবাংলাে এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি নওগাঁ সিভিল সার্জন অফিসে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, নিহত আবুল কালাম আজাদ নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বেলা ১১টার দিকে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে নিজ অফিসে যাচ্ছিলেন। শিবরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম আজাদ।

ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি আজম উদ্দিন মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!