ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে নওগাঁয় ভারতীয় নায়িকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ১৭ জানুয়ারি ২০২২
মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে নওগাঁয় ভারতীয় নায়িকা
মোশাররফ করিম

সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনী’ সিনেমার শুটিং নওগাঁ থেকে শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি জেরার আত্রাই উপজেলার পতিসরে শুটিং-এ অংশ নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম।

এ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। আগামীকাল থেকে শুটিং-এ অংশ নিবেন অভিনেত্রী।

সিনেমার শুটিং-এর বিষয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, আমরা নওগাঁর বিভিন্ন লোকেশনে বিলডাকিনীর শুটিং করব ২৫ জানুয়ারি পর্যন্ত। মোশাররফ করিম ১২ জানুয়ারি থেকে শুটিং করছেন। আগামীকাল থেকে পার্ণো মিত্র শুটিংয়ে যোগ দেবেন।

Advertisement

এদিকে ‘ডুব’র পর ‘বিলডাকিনী’ সিনেমার মাধ্যমে আবারো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পার্নো মিত্র। সিনেমার শুটিং করতে ঢাকায় আসার কথা ছিল তার ৩ জানুয়ারি। কিন্তু ভিসা জটিলতায় সেসময় আসতে পারেননি তিনি। তাকে ছাড়াই সিনেমার শুটিং শুরু হয়।

নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনী’। আঁধারকবলিত এক জনপদের গল্প এটি। এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পরা নিয়ে গল্প এগিয়ে চলে। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প নিয়ে এগিয়ে যায় কাহিনী।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জসহ আরো অনেকেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!