ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাক্টরচাপায় নারীসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ২১ জানুয়ারি ২০২২
নওগাঁয় ট্রাক্টরচাপায় নারীসহ নিহত ২
দুর্ঘটনার পর উল্টে থাকা ট্রাক্টর

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরচাপায় নারীসহ ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সাপাহার-নজিপুর সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ উপজেলার বড় মাহরন্দী গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী বুলবুলি আক্তার এবং ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চার যাত্রী একই উপজেলার বাকরইল থেকে মধইল বাজারের দিকে যাচ্ছিলেন। নকুচা এলাকায় ভ্যানের শ্যাপ ভেঙে রাস্তায় পড়ে যায়। ঐ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী ট্রাক্টরটি ঐ ভ্যান ও যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বুলবুলি আক্তার। ঘটনার পর ট্রাক্টরটি উল্টে যায়।

Advertisement

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান ইসলাম বলেন, গুরুতর অবস্থায় ফারুক হোসেনসহ আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ফারুক হোসেন মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম বলেন, দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!