ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ ও মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২২
নওগাঁয় ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতবাড়িয়া হাফেজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুনাই সরকারের ছেলে পিনাকী সরকার এবং শীবগঞ্জ দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেল আরোহী পিনাকী সরকার ও শরিফুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে মান্দার সাতবাড়িয়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেল থেকে পিনাকী সরকার ও শরিফুল ইসলাম ছিটকে পড়েন।

Advertisement

নওগাঁয় ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিনাকী সরকার মারা যান। স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে যায়। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের ইউনিট ও থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এছাড়া ভটভটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ভটভটি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।  আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাচে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!