ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দুই মাসের মাথায় ভাড়া বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বিয়ের দুই মাসের মাথায় ভাড়া বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ২১ বছর বয়সী আকাশ হোসেন ও তার স্ত্রী ১৮ বছরের সালমা আক্তার। আকাশ রাজশাহীর বাঘমারা উপজেলার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে ও সালমা দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, দুই মাস আগে আকাশ ও সালমার বিয়ে হয়। পরে মৌচাক এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন তারা। সালমা স্থানীয় কার্টন ফ্যাক্টরিতে চাকরি করতেন। আকাশ অটোরিকশা চালাতেন।

Advertisement

শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাদের লাশ ঝুলতে দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে তাদের লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ির পুলিশ।

সাইফুল আরো বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!