গাজীপুরে ১৩টি ইটভাটাকে সাড়ে ২৪ লাখ টাকা জরিমানা
গাজীপুরে ১৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
সোমবার দিনব্যাপী গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর গাজীপুরের সার্বিক সহায়তায় জেলার কালিয়াকৈরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঐ এলাকায় শাহবাজপুর ও বলিয়াদীতে অবস্থান গ্রহণযোগ্য নয় এমন অবৈধ ১৩টি ইটভাটাকে বিভিন্ন অঙ্কে মোট ২৪ লাখ ৫০ হাজার কাটার ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নয়ন মিয়া জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে কালিয়াকৈরের শাহবাজপুর এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স নাসির ব্রিকস এন্ড কোং কে ২ লাখ টাকা, মেসার্স যমুনা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মোল্লা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
এছাড়া মেসার্স আর.বি.সি এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা, একই উপজেলার চন্ডিতলার বলিয়াদী এলাকার মেসার্স সততা ব্রিকসকে ১ লাখ, মেসার্স একতা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এস.এম ব্রিকস ইউনিট-১ কে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এস.এম ব্রিকস ইউনিট-২ কে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স জে.আর.এইচ এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স এন.আর.এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন