ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গভীর জঙ্গলে মিলল নারীর গলাকাটা লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরে গভীর জঙ্গলে মিলল নারীর গলাকাটা লাশ
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউপির ভিটিপাড়া গ্রামের গভীর জঙ্গল থেকে এক মধ্য বয়সী অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার বিকেলে ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এলাকার জঙ্গলে ঐ অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

স্থানীয় মো. তমিজ উদ্দিন জানান, শুক্রবার বিকেলে গভীর জঙ্গলে নারীর লাশ পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে অন্য কোথা থেকে ঐ নারীকে এখানে এনে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে ছুরির কভার ও হ্যান্ডগ্লোভস পরে থাকতে দেখা গেছে।

Advertisement

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। রহস্য উদঘাটনে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। নারীর পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) খবর দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!