বৃহস্পতিবার রাত ৯টার দিকে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
.png)
মাওনা ইউনিয়নের চাকপাড় গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায় সুরুজ মিয়ার মালিকানাধীন তুলার গুদামে আগুন লেগেছে। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।