ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মার্কেটে আগুন লাগা দেখে মালিক মৃত্যুর কোলে

পাবনা প্রতিনিধি  
প্রকাশিত: ২১:৩৩, ৩১ জানুয়ারি ২০২২
মার্কেটে আগুন লাগা দেখে মালিক মৃত্যুর কোলে
আগুন: ফাইল ফটো

বাড়ির সঙ্গে সংযুক্ত নিজ মার্কেটে লাগা আগুন দেখে সমর সাহা (৬৫) নামে এক বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন। পাবনার বেড়া উপজেলার বসন্তপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। 

মৃত সমর সাহা বসন্তপুর গ্রামের মৃত হেমন্ত সাহার ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সমর সাহার বাড়ির সঙ্গে তার মালিকানাধীন মার্কেটে তিনটি দোকান রয়েছে। রাত ১টার দিকে একটি দোকান থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন টের পেয়ে বেড়া উপজেলার কাশীনাথপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের ভয়াবহতা দেখে মার্কেট মালিক সমর সাহা স্ট্রোক করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

Advertisement

কাশীনাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হক জানান, তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর অসুস্থ সমর সাহাকে পুলিশ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!