ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ত্রিমুখী সংঘর্ষে নানি-নাতি নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২২
গাজীপুরে ত্রিমুখী সংঘর্ষে নানি-নাতি নিহত
হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি

গাজীপুরের শ্রীপুরে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঐ উপজেলার টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেগম কিশোরগঞ্জের হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও তার নাতি নাইম ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।

Advertisement

নিহত নাইমের বাবা সাদেক জানান, তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে অটোরিকশা যোগে এমসি বাজার এলাকায় পৌঁছালে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!