ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত
ঈশ্বরগঞ্জ থানা ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়হিত ইউপির রঘুনাথপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পাবেল আহত হয়। পাবেল মিয়া ওই গ্রামের রুহুল আমীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে দুই মেম্বার প্রার্থী সংঘর্ষে জড়ায়। এ সময় পাবেল মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!