ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সড়কে নিহত ৫ ভাইয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারে সড়কে নিহত ৫ ভাইয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন
কক্সবাজারে সড়কে নিহত ৫ ভাইয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় একসঙ্গে নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার পরিবারটিকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

এ সময় শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন জানান তিনি। তাদের পরিবারের জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ এক লাখ টাকা, খাদ্য ও শীতবস্ত্র দেন।

সেখানে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ইউএনও জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান ও ডুলাহাজরা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা-মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় পিকআপ চাপায় একসঙ্গে নিহত হন একই পরিবারের পাঁচ ভাই। তারা হলেন- ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ শীল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!